কৌশিক ঘোষ,হাওড়া:– হাওড়ার শিবপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী ডা: রানা চ্যাটার্জীর সমর্থনে আজ হাওড়ার শঙ্কর মঠ থেকে ক্যারি রোড পর্যন্ত এক পদযাত্রায় সামিল ছিলেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পদযাত্রায় আরো উপস্থিত ছিলেন হাওড়ার সাংসদ প্রসূন ব্যানার্জী, মধ্য হাওড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী অরুপ রায়, উওর হাওড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম চৌধুরি, বালির তৃণমূল কংগ্রেস প্রার্থী কৈলাশ মিশ্র, হাওড়া দক্ষিণের তৃণমূল কংগ্রেস প্রার্থী নন্দিতা চৌধুরি,গায়িকা ইমন চক্রবর্ত্তী।মিছিল যত এগিয়েছে মানুষের জনজোয়ার ততই উপচে পড়েছে।

Posted inজেলার আপডেট বিধানসভা ভোট