তন্ময় মাহারা: মালদা:- মালদা হোলসেলস কনজিউমার কো-অপারেটিভ সোস্যাইটি থেকে পাইপ কেটে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক যুবক। খবর দেওয়া হয়েছে ইংরেজবাজার থানায়। কো-অপারেটিভ সোসাইটির অভিযোগ, এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। আজ এক যুবক পাইপ কাটতে এসে হাতেনাতে ধরা পড়ে। পুলিশে খবর দেওয়ার পাশাপাশি ওই যুবককে বেঁধে রাখে স্থানীয় লোকজন। ধৃত যুবক প্রাথমিকভাবে নিজেকে রাজস্থানের বাসিন্দা বলে জানিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ধৃত যুবককে উদ্ধার করে নিয়ে যায় ইংরেজবাজার থানার পুলিশ।
Posted inউত্তরবঙ্গ আপডেট