১৬ আনা বাঙালিয়ানা

মৃগয়া পাণ্ডে (বাংলাদেশ)

এই বাংলার প্রেমেতে পড়েছে যারা
নরম সোঁদাল গন্ধে ভরা
বেলে দো আঁশ মাটি,
পুঁতে দেখো মনটাকে এই মাটির মায়াতে বিস্তার শেকড় হৃদয় প্রবৃদ্ধি, কেমন করে বাড়ে
ও বাংলার এঁটেল মাটি
মায়াহীন প্রকৃতি

চলতির মতো সস্তা ভাষাতে বড় সস্তার ব্যপারী গর্ব করে বলতে পারি আমি বাঙালি।

আঁটোসাটো তোদের ভাষার গঠনে তোরা
বড় বিন্যাস্ত পরিপাটি

মনটা বড় ভোলা ভালা আমাগো বাঙাল খাঁটি সোনা
শুঁটকি মাছের ভর্তা’র গন্ধে
ওরে নাক শিটকানো পাবলিক
অমন গন্ধে তোদের মনে প্রেম কেনো নাই
কেনো তা বলতে পারিস?
কচুপোড়া আর সর্ষে বাটা মরম কি তোরা বুঝিস?
বাঙাল হৃদয়ের সস্তা ভাষা তোরা কি আর বুঝিস
বাবুয়ানা যে সার যে তোদের প্রেমহীন আধুনিক।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )