মহাকুম্ভে স্নান করতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের দুজনের,আহত ছয়

কৌশিক মুখার্জী: কুলটি:-

মহাকুম্ভে স্নান করতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের দুজনের।এই ঘটনায় ওই পরিবারের চার মহিলা সহ মোট ছয় জন আহত হয়।তারা আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে খবর । জানা যায় আহতদের মধ্যে এক মহিলার অবস্থা আশঙ্কা জনক।এবং দুজন দুজনের মৃত্যু হয়।বাঁকুড়ার বিষ্ণুপুরের অযোধ্যা গ্রাম থেকে একই পরিবারের আট জন একটি চার চাকা গাড়িতে করে মহাকুম্ভে স্নান করা উদ্দেশ্যে প্রয়াগরাজ যাচ্ছিলেন।আর আসানসোলের কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কের ধানবাদ গামী রাস্তায়,চৌরাঙ্গী মোড় সংলগ্ন জাতীয় সড়কের উপর ঘটে এই পথ দুর্ঘটনাটি।চার চাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা মারে এবং এই মর্মান্তিক পথদুর্ঘটনাটি ঘটে।ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ পৌঁছে চারচাকা গাড়িতে থাকা যাত্রীদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়, চিকিৎসার জন্য যদিও কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করে।এবং বাকি আহতরা চিকিৎসা ধীন রয়েছে আসানসোল জেলা হাসপাতালে।মৃতদের নাম শৈলেন বন্দ্যোপাধ্যায় (৬০)ও শান্তনু মুখোপাধ্যায় (৬৫)বলে জানা যায়।ঘটনাস্থলে আসেন এসিপি কুলটি এস.কে জাভেদ হোসেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *