বিমান পরিষেবা নিয়ে শুরু রাজনৈতিক তরজা

তন্ময় মাহারা: মালদা:- এবার মালদায় বিমান পরিষেবা নিয়ে শুরু রাজনৈতিক তরজা। দীর্ঘদিন কেটে গেছে, রানওয়ে ইতিমধ্যে প্রায় তৈরি হয়ে গেছে।প্রশাসন সূত্রে জানা গিয়েছে , ১৯ আসন বিশিষ্ট ছোট মাপের বিমান মালদায় ওঠানামা করবে। সরাসরি মালদা থেকে কলকাতা এবং শিলিগুড়ি যাওয়ার ব্যবস্থা হবে এই বিমানবন্দরের মাধ্যমে।বিমানবন্দর বারবার চালু করার কথা হলেও এখনো পর্যন্ত চালু হয়নি বিষয়টি ইতিমধ্য বিভিন্ন মহল খুশি প্রকাশ করেছে যে মালদায় আবার বিমান পরিষেবা চালু হবে। কিন্তু তার মধ্যেও শাসক-বিরোধীর তরজা থেমে নেই।  যদিও ব্যবসায়ী মহল চাইছে  রাজনৈতিক বাকবিতণ্ডা ভুলে সাধারণ মানুষের স্বার্থের কথা মাথায় রেখে দ্রুত মালদায় বিমান পরিষেবা চালু করা হোক।ইংরেজবাজার শহরের পশ্চিম প্রান্তে বাগবাড়ি যাওয়ার পথে মালদা – মানিকচক রাজ্য সড়কের পাশেই রয়েছে বিমানবন্দরটি। আশির দশকে মালদায় বিমান পরিষেবা চালু ছিল। এরপর নানান জটিলতার কারণে সেই বিমান পরিষেবা বন্ধ হয়ে যায়। এরপর কেটে গিয়েছে দীর্ঘ কয়েক দশক। কিন্তু আজও বিমান পরিষেবা চালু হয় নি। মাঝে পরিতক্ত হয়েছিল মালদার বিমানবন্দরটি।  রাজ্য প্রশাসন এবং এয়ারপোর্ট অথরিটি যৌথ উদ্যোগে সেটি সংস্কার করে তোলা হয়। পরবর্তীতে মুখ্যমন্ত্রীর কাছে মালদায় বিমানবন্দর চালুর ক্ষেত্রে বিভিন্ন মহল থেকে আবেদন জানানো হয়। বিমান পরিষেবা চালু করার উদ্যোগী হন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ইতিমধ্যে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে মালদার বিমানবন্দরের রানওয়ে সহ নানান ধরনের পরিকাঠামোর কাজও করে ফেলা হয়েছে। ঘিরে ফেলা হয়েছে বিমানবন্দরের চতুর্দিক। এখন শুধু এয়ারপোর্ট অথরিটির সবুজ সংকেতের অপেক্ষায় রাজ্য প্রশাসন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *