বাইজিদ মন্ডল: ডায়মন্ড হারবার:- ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের বাসুল ডাঙ্গা অঞ্চলে পঞ্চগ্রাম হাসপাতালের সামনে ও পঞ্চগ্রাম, বাসুল ডাঙ্গা অটো স্ট্যান্ডে এই বর্ষায় ভারী বৃষ্টিতে জল জমে যাওয়ার কারণে রাস্তা বিহাল দশা নজরে পড়ে। আর সেই খারাপ রাস্তা সংস্কারের জন্য পি ডব্লু রোডস ডিপার্টমেন্ট এর সহযোগিতা ও বিডিও (ব্লক ডেভেলপমেন্ট অফিসার) উদ্যোগ নিয়েছেন।স্থানীয় জনপ্রতিনিধিরা ডায়মন্ড হারবার হাইওয়ে ডিভিশন পি ডব্লু (রোডস) ডিপার্টমেন্ট এই রাস্তাটির বেহাল অবস্থার কথা এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শেখ দিন ইসলাম কে জানালে তিনি দ্রুত পদক্ষেপ নেন। বিশেষ করে, হাসপাতালের সামনে রাস্তাটি এই বর্ষায় ভারী বৃষ্টির জন্য বেহাল দশা থাকার কারণে সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছিল এবং বিশেষ করে রোগীদের সমস্যা হচ্ছিল। তাই, অভিযোগ জানানোর পর বিডিও রাস্তাটি সংস্কারের জন্য ১২ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় দ্রুত ব্যবস্থা তিনি নেন। রাস্তা সংস্কারের ফলে সাধারণ মানুষ ও হাসপাতালের রুগীদের জন্য সুবিধা হয়,এটি একটি ইতিবাচক পদক্ষেপ যা সমাজের জন্য খুবই প্রয়োজনীয়। এই রাস্তাটির দ্রুত সংস্কার করার জন্য পঞ্চায়েত উপপ্রধান সুজা উদ্দিন সাঁপুই ও ডায়মন্ড হারবার পি ডব্লু রোডস ডিপার্টমেন্ট ও বিডিও র এই উদ্দ্যেগ হাপাতালের রুগী, ডাক্তার সহ পথচলতি স্থানীয়রা খুশি।
Posted inজেলার আপডেট