এসআইআর এর কাজ পরিদর্শনে জেলাশাসক এবং এসডিএম

এসআইআর এর কাজ পরিদর্শনে জেলাশাসক এবং এসডিএম

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান -:

        জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে গত ৪ ঠা নভেম্বর থেকে রাজ্য জুড়ে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর শুরু হয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ মেনে রাজ্যজুড়ে বিএলও-রা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে গণনা ফর্ম অর্থাৎ এনুমারেশন ফর্ম বিতরণ করে চলেছেন। পূরণ করা ফর্মগুলি তাদেরই সংগ্রহ করতে হবে। এই নিয়ে প্রশাসনিক মহলে চলছে জোর তৎপরতা।

        ফর্ম বিতরণ ও সংগ্রহ করার কাজের অগ্রগতি কেমন হচ্ছে সেটি সরেজমিনে দেখার জন্য পশ্চিম বর্ধমানের জেলাশাসক পোন্নাম্বালাম এস এবং আসানসোলের এসডিএম (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য্য বার্ণপুর রোডের চিত্রা মোড় এলাকা এবং আসানসোল উত্তর ও দক্ষিণ বিধানসভার ধুরুপডাঙ্গল এলাকা পরিদর্শন করেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দা এবং কর্মরত  বিএলও দের সাথেও তারা মতবিনিময় করেন।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )