নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরই সাংবাদিক বৈঠকে দক্ষিণ ২৪পরগনা জেলা নির্বাচনী আধিকারিক

রমেশ রায়: দক্ষিণ ২৪পরগনা:- সোমবার দক্ষিণ ২৪পরগনা জেলা নির্বাচনী আধিকারিক সুমিত গুপ্ত এক সাংবাদিক সম্মেলন করেন। জয়নগর , মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর এবং কলকাতা দক্ষিণ লোক সভা কেন্দ্রগুলি রয়েছে এই দক্ষিণ ২৪ পরগনা জেলা নির্বাচনী আধিকারিক এর আয়ত্বে। 

সপ্তম দফায় ১ জুন নির্বাচন হবে এই জেলায়। এই জেলায় ৭ মে নোটিফিকেশন ইস্যু করা হবে এবং নমিনেশন দেওয়ার শেষ তারিখ ১৪ই মে। নমিনেশন স্ক্রুটিনি হবে ১৫ই মে। নমিনেশন প্রত্যাহারের শেষ তারিখ ১৭ই মে। ১লা জুন এখানে ভোট গ্রহণ। জেলা নির্বাচনী আধিকারিকের পক্ষ থেকে পাওয়া  তথ্য অনুযায়ী এখানে মোট ভোটারের সংখ্যা ৮৫,০১,৭৪৫ ।  তার মধ্যে পুরুষ ভোটার ৪২,৯২,৯৩১  এবং মহিলা ভোটার ৪২,০৮,৪৭২,  তৃতীয় লিঙ্গের ভোটার আছে ৩৪২। 

পোলিং স্টেশন লোকেশন ৫১৩৯। মোট পোলিং স্টেশন ৮৮৪১ এবং মহিলা বুথের সংখ্যা হতে চলেছে ১৬৭৩ টি।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )