আহাম্মক

প্রতাপ মুখার্জ্জী (আসানসোল)

বিন তুঘলকের রাজত্ব,
পড়েছি ইতিহাস পাঠে।
এখন দেখছি চর্মচক্ষে,
ভাগ্যে যতই লাঞ্ছনা জোটে।

তুমিও তো দেখছো প্রতিনিয়ত
তবুও বলছো ‘সাবাস’।
ভারসাম্যহীন হলে আবার,
হর্ষ হবে বিষাদ‌।

সমষ্টি যখন ছন্দের তালে
তুমি কেন বাপু ‘ছন্দ পতন’?
সুর না থাক, বে-সুরে গাও,
বিনতুঘলকের নাম কীর্তন।

সবুর করো পুরস্কার পাবে
মালিকের যে হৃদয় বড়ো।
তুমি না মাইরি, যেন
বাঁশের চেয়ে কঞ্চি দড়ো‌‌!

দেখছো না সব যুগাবতার,
‘আপনার মতো আর কেহ নাই’।
এই মন্ত্রে বীজ বপন-
ফসল তুলে নিশি যাপন।

ওহে মহারাজ শোন অতি গোপন
কেহ নাহি অতি আপন।
সম্মুখে যারা সদা হাস্যময়,
তারাই চাহে তোমার ক্ষতি সবসময়।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )