রানীগঞ্জের দুটি বাসস্ট্যান্ডের অবস্থা বেহাল, ক্ষোভ স্থানীয়দের

রানীগঞ্জের দুটি বাসস্ট্যান্ডের অবস্থা বেহাল, ক্ষোভ স্থানীয়দের


কাজল মিত্র: রাণীগঞ্জ:- রানিগঞ্জের প্রাক্তন বিধায়ক সোহরাব আলী তৎকালীন  বিধায়ক উন্নয়ন প্রকল্পে তহবিল থেকে সে সময়ে রানিগঞ্জের তারাবাংলা এবং শিশু বাগান এলাকায় বাস স্ট্যান্ড নির্মাণ করা হয়েছিল। তবে, এটা স্পষ্ট যে সময়ের সাথে সাথে, রক্ষণাবেক্ষণের অভাবে, বাস স্ট্যান্ডগুলির অবস্থা আবার খারাপ হয়ে গেছে।পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে যাত্রীদের জন্য এই দুটি বাস স্ট্যান্ডের  নিচে বসে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এই বিষয়ে স্থানীয়  বিজয় কুমার নামে এক ব্যক্তি জানান  যে উভয় বাস স্ট্যান্ডের পরিস্থিতি অত্যন্ত খারাপ। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে যে বাসগুলি আর বাস স্ট্যান্ডের সামনে থামে না, বরং একটু দূরে গিয়ে দাড়ায়  কারণ যাত্রীরা বাসস্ট্যান্ড এর নিচে নাদারিয়ে দূরে গিয়ে দাড়ায় কারণ  বাস স্ট্যান্ডের ফলস সিলিং  ভেঙে গেছে, লাইট থাকলেও কাজ করে না, চেয়ারগুলি চুরি হয়ে গেছে  এবং যেকটি চেয়ার আছে সেগুলিও ভগ্ন প্রায় । তাছাড়া, সঠিক পরিষ্কার-পরিচ্ছন্নতা নেই,  বাস স্ট্যান্ড এর পাশে আবর্জনার স্তূপ রয়ে গেছে। সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, রাতের বেলায় বাসস্ট্যান্ডটি মদ্যপ ও মাদকাসক্তদের আস্তানায় পরিণত হয়, যা এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। তিনি বর্তমান বিধায়ক তাপস ব্যানার্জি এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের এই বিষয়টিতে মনোযোগ দেওয়ার অনুরোধ করেন।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )