জামুড়িয়া শিল্পাঞ্চলে বিস্ফোরণ শ্রমিকের মৃত্যু, ক্ষতিপূরণের আশ্বাসে থামল বিক্ষোভ

জামুড়িয়া শিল্পাঞ্চলে বিস্ফোরণ শ্রমিকের মৃত্যু, ক্ষতিপূরণের আশ্বাসে থামল বিক্ষোভ

কাজল মিত্র, জামুড়িয়া:- জামুড়িয়ার সুপার স্মেল্টারস লিমিটেডে গ্যাস চেম্বার বিস্ফোরণে মৃত্যু হল তরুণ শ্রমিক কাজী সাহিবুলের (প্রায় ৩০)। আহত আরও কয়েকজন। ঘটনার পর ভুঁড়ি গ্রামে ছড়ায় উত্তেজনা।

গ্রামবাসীর অভিযোগ,কর্তৃপক্ষের গাফিলতিতেই প্রাণ গেল সাহিবুলের। বিস্ফোরণের পর হাসপাতাল নিয়ে যাওয়া হলেও পরিবারকে খবর না দেওয়ার অভিযোগও ওঠে। একমাত্র রোজগেরে সাহিবুলকে হারিয়ে ভেঙে পড়েছে পরিবার।

শুক্রবার ক্ষতিপূরণের দাবিতে কারখানার গেটে শান্তিপূর্ণ অবস্থানে বসেন গ্রামবাসী। ঘটনাস্থলে পৌঁছে নেতৃত্বের উপস্থিতিতে বৈঠকে বসে কর্তৃপক্ষ।

শেষ পর্যন্ত সিদ্ধান্ত,১৬.৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও সাহিবুলের স্ত্রীর জন্য চাকরি।
ক্ষতিপূরণের আশ্বাস মিলতেই অবস্থান ওঠে। শোকের আবহে ঢেকে ভুঁড়ি গ্রাম। গ্রামবাসীর দাবি,শ্রমিক নিরাপত্তায় এবার কড়া ব্যবস্থা নিক কর্তৃপক্ষ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *