পাঁচগাছিয়ায় বিজেপির প্রচার গাড়ীতে ব্যানার ছেঁড়া নিয়ে অশান্তি

পাঁচগাছিয়ায় বিজেপির প্রচার গাড়ীতে ব্যানার ছেঁড়া নিয়ে অশান্তি

কাজল মিত্র, বারাবনি:- বৃহস্পতিবার সকালে বারাবনি বিধানসভার বিজেপির প্রার্থী অরিজিৎ রায়ের সমর্থনে পাঁচগাছিয়া এলাকায় প্রচার গাড়ী যাবার সময় কিছু দুস্কৃতি গাড়ীতে লাগানো ব্যানার ছিঁড়ে দেওয়ার পর বিজেপি ও তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে বচসা হয়। খবর পেয়ে বিজেপির প্রার্থী অরিজিৎ রায় ঘটনাস্থলে পৌঁছে পুলিশ প্রশাসনের কাছে দাবি করেন দুস্কৃতিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তিনি জানান বারাবনি বিধানসভার জনগণের আশীর্বাদ নিয়ে বিজেপি অনেকাংশে এগিয়ে থাকতে দেখে শাসক দলের চিন্তা হয়ে গেছে তাই তাদের দুস্কৃতিদের দিয়ে এই রকম ঘটনা করিয়েছেন। পুলিশ প্রশাসনের কাছে দাবি নির্বাচন দিনের আগে এই রকম অত্যাচার হলে নির্বাচন শান্তিপূর্ণ ভাবে হবে না তাই অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *