
মন্ত্রী অরূপ রায় এর নেতৃত্বে এসআইআর বিরোধী মিছিল
সুলেখা চক্রবর্তী, হাওড়া:- ফর্ম সেভেন নিয়ে নির্বাচন কমিশনকে কার্যত একহাত নিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী অরূপ রায়। রবিবার সকালে শিবপুর ট্রাম ডিপো থেকে হাওড়া ময়দান পর্যন্ত একটি এসআইআর বিরোধী মিছিলের নেতৃত্ব দেন তিনি। এদিন তিনি অভিযোগ করেন বাইরের বিজেপির লোকেরা ফর্ম সেভেন ভর্তি করে নির্বাচন কমিশনের কাছে মিথ্যা অভিযোগ করছে। আর সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। এদিন তিনি আরো বলেন এত অকর্মণ্য নির্বাচন কমিশনার তিনি আগে কোনদিন দেখেননি।
CATEGORIES জেলার আপডেট

