জল সরবরাহের মেন পাইপ ফেটে বিপত্তি।জল না পাওয়ায় সমস্যায় পড়েছে গ্রাম বাসী।জলমগ্ন অঙ্গণওয়ারি স্কুলের সামনে অংশ

জল সরবরাহের মেন পাইপ ফেটে বিপত্তি।জল না পাওয়ায় সমস্যায় পড়েছে গ্রাম বাসী।জলমগ্ন অঙ্গণওয়ারি স্কুলের সামনে অংশ

কাজল মিত্র: সালানপুর:- সালানপুর ব্লকের কল্যা পঞ্চায়েত এর মল্লাডি গ্রাম এলাকায় একটি রিজার্ভারের প্রধান পাইপ ফেটে যাবার ফলে আশেপাশের মানুষের জলের সমস্যা দেখা দিয়েছে ।ঘটনা সম্পর্কে জানাযায় যে কল্লা পঞ্চায়েতের মল্লাডি এলাকায় দুটি পানীয় জলের রিজার্ভার রয়েছে।একটি ডাবর হেলথ সেন্টারে ও একটি মল্লাডি গ্রামে । এই দুটি রিজার্ভারে অজয় নদী থেকে পাইপ লাইনের  মাধ্যমে জল ভরা হয়। তারপরেই সেই জল গ্রামে গ্রামে পৌঁছায়। কিন্তু মল্লাডি রিজার্ভার্ডটিতে জল  প্রবেশের প্রধান পাইপটি  দীর্ঘদিন ধরে ফেটে আছে যারফলে জল রিজার্ভের না জমা হয়ে রাস্তার পাশে বয়ে যাচ্ছে।গ্রামবাসীদের অভিযোগ তারা বারংবার পিএইচই দপ্তরের আধিকারিকদের এই বিষয়ে জানিয়েছেন কিন্তু তারা কোনো ভ্রুক্ষেপ নেয়নি।

এই পাইপ ফেটে যাওয়ার ফলে আশেপাশের বহু গ্রামের মানুষের জল সংকটের মুখে পড়তে হচ্ছে ।

জল এলেও একেবারে সরু সরু আকারে পড়ছে ।একই সাথে তারা জানান যেভাবে এই পাইপের জল নষ্ট হচ্ছে তা খুব শীঘ্রি সমস্যার সমাধান করা না হলে আরো তীব্র জলসংকট এর মুখে পড়তে হতে পারে। গ্রাম বাসীরা জানান ওই জলের ট্যাংক এর পাশের রয়েছে একটি আঙ্গনওয়াড়ি সেন্টার ।যার সামনের অংশ জল মগ্ন হয়ে পড়েছে গ্রামের ছোট ছোট ছেলে মেয়েরা এমন কি মায়েরা সেখানে পৌঁছাতে পারেনা।

কারণ দীর্ঘদিন ধরে জল জমে থাকার ফলে রাস্তাটি এতটাই পিচ্ছিল হয়ে পড়েছে তাতে বাচ্চারা বেশ কয়েক বার পিছলে পড়ে গেছে।একই সাথে তারা এও জানিয়েছেন যে জায়গায় পাইপটি ফেটেছে তার উপরে ঢালাই রাস্তা রয়েছে ।তার নিচের অংশের মাটি জলের তোরে ক্ষয়ে গেছে এবং সেই রাস্তাটি যে কোন সময় বসে যেতে পারে। এতে দুর্ঘটনা হবার সম্ভাবনা রয়েছে। যদি এই পাইপ লাইন ঠিক না করা হয় তাহলে রাস্তাটিও নষ্ট হয়ে যাবে ।তবে এই বিষয়ে পি এইচ দফতরের আধিকারিককে ফোন করা হলে তিনি ফোন তোলেনি। পরে সালানপুর ব্লক আধিকারিক দেবাঞ্জন বিশ্বাস জানান তিনি কিছুদিন আগেই গ্রাম বাসীদের কাছে এই বিষয়ে জানতে পেরেছেন তবে পি এইচ ই দপ্তরের সাথে কথা বলে  খুব শীঘ্রই কাজ চালু করা হবে।

অন্য দিকে জেলাপরিষদ কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান  জানান এক দুই দিনের মধ্যে কাজ চালু করা হবে  সমস্যা দুর হয়ে যাবে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )