বারাবনিতে পোস্টার-কাণ্ডে চরম অশান্তি, এলাকায় চাঞ্চল্য

বারাবনিতে পোস্টার-কাণ্ডে চরম অশান্তি, এলাকায় চাঞ্চল্য

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -: 

         নির্বাচনী আবহে ফের উত্তপ্ত আসানসোলের বারাবনি। তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়ের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে বুধবার এলাকায়  ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। 

         বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলে তৃণমূল কংগ্রেসের দাবি, নির্বাচনে জিততে পারবে না বুঝতে পেরে তারা পরিকল্পিতভাবে এলাকায় অশান্তি সৃষ্টি করে ভোট টানার নোংরা খেলায় নেমেছে। রাতের অন্ধকারে ফ্লেক্স ছিঁড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে। ফ্লেক্স ছেঁড়ার ঘটনা সামনে আসতেই তৃণমূল কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। তাদের হুঁশিয়ারি, একের পর এক এই ধরনের ঘটনা ঘটলে রাস্তাতেই তার জবাব দেওয়া হবে। বিজেপি শিবিরের পাল্টা দাবি, শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ঘটনা ঘটেছে এবং দায় এড়াতে তাদের ওপর দোষ চাপানো হচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

​ 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *