সবুজ পাতা

বিদিশা চৌধুরী (কলকাতা)

শুকনো পাতা গুলো ছড়িয়ে আছে বারান্দায়,
কিছু পাতা এখনও সজীব,
অনুভূতির রঙে সবুজ।
রং বদলের নেশায় আজ ওরা বদলায়নি এখনও।
প্রকৃতি তার নেশায় অমলিন।
গল্পের ছকে যায়না বাধা,
পথ হারানোর গল্পে পাতাগুলো তাদের চেনা রাস্তায় ঝরে পড়তে পড়তে,
হয় বিলীন।
পাতা ঝরার সঙ্গে ভালোবাসার অদ্ভুত মিল,
উভয়েই হয় অবহেলার স্বীকার।
কচি পাতার আস্তরনে সবুজ হয় গাছ
যে ভাবে মন খুঁজে চলে সজীবতা।
খুঁজে চলে মনের আশ্রয়।
তবু আশায় বেঁধে বেঁধে থাকি এক চিলতে
ঝলমলে রোদের আশায়।
যে অধ্যায় হয়নি পড়া থাক সে আজ
নীরবতার আচ্ছাদনে বন্দি।
থাক নতুন ভালোবাসা র অঙ্গীকারে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *