চন্দ্রনাথ রথ খুন: ব্যবহৃত বাইকের ঠিকানায় চাঞ্চল্য, বার্নপুরে তদন্তে পুলিশ

চন্দ্রনাথ রথ খুন: ব্যবহৃত বাইকের ঠিকানায় চাঞ্চল্য, বার্নপুরে তদন্তে পুলিশ

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -: 

     বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী চন্দ্রনাথ রথের খুনের তদন্তে এবার উঠে এল আসানসোলের যোগ। হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরবাইকটির (WB44D1990) রেজিস্ট্রেশন বার্নপুরের ঠিকানায় হওয়ায় বৃহস্পতিবার এলাকায় তদন্তে নামল হিরাপুর থানার পুলিশ।

       ​পুলিশ সূত্রে খবর, নথিতে বাইকটির মালিক হিসেবে বিভাস কুমার ভট্টাচার্যের নাম রয়েছে। ঠিকানা দেওয়া হয়েছে বার্নপুরের ইস্কো কোয়ার্টার (AB 7/12, গুরুদ্বার রোড)। তবে পুলিশ ওই ঠিকানায় পৌঁছে জনৈক ধরমবীর কুমার নামক এক ইস্কো কর্মীর সন্ধান পায়। 

     ধরমবীর জানান, তিনি ২০১৪ সাল থেকে ওই কোয়ার্টারে সপরিবারে থাকছেন। বিভাস কুমার ভট্টাচার্য্য নামে কাউকে তিনি চেনেন না, এমনকি ওই নম্বরের কোনো বাইকও তাঁর নেই।

        ​রাতেই সংবাদমাধ্যমের মারফত খুনের ঘটনায় নিজের বর্তমান ঠিকানার যোগ জানতে পেরে হতবাক ওই কর্মী। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অপরাধীরা তদন্তকারীদের বিভ্রান্ত করতে ওই বাইকে কোনো পুরনো বা ভুয়ো নম্বর প্লেট ব্যবহার করে থাকতে পারে। 

      আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট ইতিমধেই সংগৃহীত তথ্য উচ্চপদস্থ আধিকারিকদের কাছে পাঠিয়েছে। বার্নপুরের মতো জনবহুল এলাকায় খুনের ঘটনার সূত্র মেলায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই রহস্যভেদে পুলিশ এখন বাইকটির আসল মালিকের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *