কাজল মিত্র, সালানপুর:-
আসানসোলের সালানপুর থানার অন্তর্গত ১৯নম্বর জাতীয় সড়কের আসানসোল গামী রাস্তায় মেলাকলা মোড় সংলগ্ন রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলো কয়লা বোঝাই লরি!যদিও চালকের চোট পাই আহত হয় !ঘটনাস্থলে সালানপুর থানার পুলিশ ওই কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ পৌঁছে ট্রাকের চালক কে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়!জানা যায় সালানপুর থানার অন্তর্গত এলাকা থেকে কয়লা বোঝাই করে ওড়িশার উদ্যেশে যাচ্ছিলো ট্রাক টী!১৯নম্বর জাতীয় সড়কের মেলাকলা মোড় সংলগ্ন রাস্তার উপরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রাকটি!যদিও একই কোম্পানির আরেক ট্রাক চালকের দাবি!গাড়িতে বৈধ কয়লা রয়েছে কাগজপত্র রয়েছে !তবে পুলিশ খতিয়ে দেখছে ট্রাকে থাকা কয়লা বৈধ না অবৈধ।

