মালদায় ভোট প্রচারে অভিনেতা দেব

তন্ময় মাহারা: মালদা:- শুক্রবার মালদায় ভোট প্রচারে এলেন অভিনেতা দেব। উত্তর মালদার তৃণমূল প্রার্থীর সমর্থনে রোড শো করলেন রতুয়ায়। এদিন তিনি বেলা সাড়ে ১২টা নাগাদ হেলিকপ্টারে চেপে রতুয়া স্টেডিয়ামে নামেন। এরপর সেখান থেকেই রোড শো করলেন। উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জিকে পাশে নিয়ে রতুয়া সদর এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করেন। অভিনেতা দেবের রোড শো দেখতে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *