বোর্ড ছাড়াই শুধু রাস্তার কাজ, রাস্তা নির্মাণের দুর্নীতির অভিযোগ

তন্ময় মাহারা: মালদা:- সরকারি প্রকল্পের ফলক ছাড়াই শুরু হয়েছে রাস্তা নির্মাণের কাজ, কিন্তু সেই কাজেও বেনিয়ম এবং ব্যাপক দুর্নীতি, এমনিই অভিযোগ তুলে ক্ষোভে সরব হলেন গ্রামবাসীরা। রাস্তা নির্মানের কাজের দুর্নীতির প্রতিবাদ করতে গেলে একাংশ গ্রামবাসীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের সংশ্লিষ্ট ঠিকাদারের। পুলিশ কে দিয়ে শাশানির অভিযোগ। গোটা ঘটনা সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের চাঁচল ১ নং ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েতের এলাকায় নৈকন্দা এলাকায়।জানা গিয়েছে, নৈকন্দা এলাকায় গ্রাম বাসীদের দীর্ঘদিনের দাবির ফলে শুরু হয়েছে রাস্তা নির্মাণের কাজ। NBDD অর্থাৎ উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের প্রায় ২০ লক্ষ টাকা ব্যায়ে ৫০০ মিটার রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ, সেই রাস্তা নির্মাণে ব্যাপক দুর্নীতি হচ্ছে। ওই এলাকায় রাস্তার কাজের শুরুর প্রথম থেকে কোথাও ঝুলানো নেই ফলক, ফলক ছাড়াই রাস্তার কাজ শুরু হয়েছে। শুধু তাই নয়, মাটির উপর পাথর বসিয়ে দায়সারা ভাবে করা হচ্ছে রাস্তার কাজ। রাম বাসুরা এই ঘটনায় সংশ্লিষ্ট ঠিকাদারকে ধরলে সংশ্লিষ্ট ঠিকাদার গ্রামবাসীদের কোনরকম কোন সিডিউল দেখায় নি বলে অভিযোগ। উপরন্ত গ্রামবাসীরা দুর্নীতির প্রতিবাদ করতে গেলে সংশ্লিষ্ট ঠিকাদার গ্রামবাসীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এই ঘটনার পরই আজ মঙ্গলবার দুপুরে রাস্তা নির্মাণের কাজ বন্ধ করে বিক্ষোভে সরব হন নৈকান্দা এলাকার বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাঁচল থানার খরবা ফাঁড়ির পুলিশ। গ্রামবাসীদের মধ্যে সাইদুজ্জামান ফিরোজ আলীরা বলেন, ফলক ছাড়াই রাস্তার কাজ শুরু হয়েছে আর সেই কাছে ব্যাপক দুর্নীতি। দুর্নীতি প্রতিবাদ করতে গেলে সংশ্লিষ্ট ঠিকাদার আমাদের হুমকি দেয় তারপর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। আমরা গোটা ঘটনা নিয়ে ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছি, প্রশাসনের কাছে লিখিত আকারে অভিযোগ জানিয়ে। যদিও রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ পুরোপুরি ভাবে মিথ্যে এবং ভিত্তিহীন বলে দাবি করেছেন সংশ্লিষ্ট ঠিকাদার। দুর্নীতির ঘটনা সামনে আসতেই উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ দুর্নীতির আখ্যা বলে কটাক্ষ ছুড়েছে বিজেপি।  যদি সমগ্র ঘটনা নিয়ে রাজ্যের সেচ দপ্তরের মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, আমার কাছে এখনো লিখিত আকারে কোন অভিযোগ আসেনি অভিযোগ আসলেই আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *