সারা রাজ্যের সাথে আউটডোর কর্মবিরতি করলেও অন্যত্র রুগি দেখলেন সিনিয়র চিকিৎসকরা

কৌশিক মুখার্জী: আসানসোল:- সারা রাজ্যের সাথে আসানসোল জেলা হাসপাতালে জুনিয়র ডাক্তাররাও কর্মবিরতি করলো এবং ধরনা প্রদর্শন করলো হাসপাতালে। অপরদিকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন করে জনগণের স্বার্থে আউটডোরে চিকিৎসার জায়গায় ইমারজেন্সির সামনে বারান্দায় চিকিৎসা করলেন সিনিয়ার ডাক্তারা।আরজি করের চিকিৎসক খুনের ঘটনার প্রতিবাদে চিকিৎসকরা নিজেদের নির্দিষ্ট আউটডোরে বসেননি। তবে রোগীদের যাতে হয়রানি না হয় তার জন্য তারা ইমারজেন্সির উপরের তলায় এবং নিচের তলায় আলাদা করে বেশ কয়েকজন চিকিৎসক কালো ব্যাজ পড়ে, বিচার চাই ,নিরাপত্তা চাই প্ল্যাকার্ড নিয়ে একসাথে মিলে আউটডোরের মতো করে দূরদূরান্ত থেকে আসা রোগীদের দেখেছেন।চিকিৎসকরা বলেন আরজি করের ঘটনার প্রতিবাদে আজকের এই আন্দোলন। আমরা চিকিৎসক খুনের সঙ্গে যুক্ত হত্যাকারীর কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *