পুনর্বাসনের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ

কৌশিক মুখার্জী: জামুড়িয়া:- শুক্রবার সকালে কেন্দা কোলিয়ারির এজেন্ট কার্যালয় ঘিরে পুনর্বাসনের দাবিতে দুপুর ২টা পর্যন্ত আসানসোলের জামুড়িয়া থানার অন্তর্গত কেন্দা সংলগ্ন ইসিএলের এজেন্ট অফিসে  খনি অঞ্চলের সবথেকে জ্বলন্ত সমস্যার অন্যতম ধস গ্যাস দ্বারা ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সমস্যা সমাধানের জন্য এবার বেশ কয়েকটি সামাজিক সংগঠন ঐক্যবদ্ধ ভাবে চালালো তীব্র আন্দোলন করলো।দীর্ঘ প্রায় ৩ দশক ধরে অসহায় হয়ে জীবন যুদ্ধ চালিয়ে যাওয়া দু লক্ষেরও বেশি, মানুষজনেদের দীর্ঘদিনের দাবি, পুনর্বাসন নিয়ে সোচ্চার হল বাউরি সমাজ, গোয়ালা সমাজ, ভুঁইয়া সমাজ,বাদ্যকর সমাজ,বাগদী সমাজ,আদিবাসী সমাজের যৌথভাবে ঘেরাও করেন ও স্থানীয় রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পরে পুলিশ প্রশাসনের মধ্যস্থতায় কেনা গ্রুপ অফ মাইন্সের এজেন্ট পি বিশ্বাস ও কেন্দা এরিয়ার এরিয়া পার্সোনাল ম্যানেজার এ দাশগুপ্ত। বিক্ষোভকারীদের স্মারকলিপি গ্রহণ করে তাদের নেতৃত্ব দেওয়া সদস্যদের লিখিত আকারে পূর্ণাঙ্গ আলোচনা করার জন্য পহেলা অক্টোবর বৈঠকে বসার আশ্বাস দেন বিক্ষোভ প্রত্যাহার করে নেই বিক্ষোভকারীরা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *