মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের ৬৯ তম বার্ষিক সাধারণ সভা

তন্ময় মাহারা: মালদা:- মালদহের সর্ববৃহৎ ব্যবসায়ী সংগঠন মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের ৬৯ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল। শনিবার দুপুরে মালদহ শহরের রথবাড়ি মোড়ে  কমার্সের নিজস্ব বাণিজ্য ভবনে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে বার্ষিক সাধারণ সভার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।এই সভায় উপস্থিত ছিলেন মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু, সম্পাদক উত্তম বসাক সহ-সভাপতি কমলেশ বিহানি, উজ্জ্বল সরকার, উজ্জ্বল ভদ্র, সঞ্জয় কুন্ডু, কৌশিক ঘোষ, কোষাধক্ষ্য হিমাদ্রি রায় সহ জেলার ব্যবসায়ীরা।বিগত বছরের কাজকর্মের সাফল্যের খতিয়ান তুলে ধরেন সম্পাদক উত্তম বসাক। বিগত বছর ২০২৩-২৪ এর আয় ব্যয় হিসাব পেশ করেন কোষাধক্ষ্য হিমাদ্রি রায়। সম্পাদকের প্রতিবেদন ও আয় ব্যয় হিসাবের উপর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ব্যবসায়ীরা আলোচনা করেন। আলোচনান্তে সম্পাদকের প্রতিবেদন ও আয় ব্যয় হিসাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )