ফের জাতীয় সড়কে পথ দুর্ঘটনার কবলে লরি ও পিকআপ ভ্যান

কৌশিক মুখার্জী: কুলটি:-

ফের জাতীয় সড়কে পথ দুর্ঘটনা।দুর্ঘটনার কবলে একটি লরি এবং একটি পিকআপ ভ্যান। ঘটনা আসানসোলের কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কের রামপুর এমভিআই চেকপোষ্ট সংলগ্ন।রবিবার দুপুরে একটি লরি আসানসোল দিক থেকে এসে লছমনপুর গ্রামের দিকে ঢুকছিল। সম্ভবত কোনও কারখানায় জিনিস লোড নেওয়ার উদ্দেশ্যে লরিটি লছমনপুর গ্রামের দিকে ঢুকছিল। সেই সময় দ্রুত গতিতে থাকা নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান ওই লরিটিকে পিছন থেকে ধাক্কা মারে।ধাক্কা মারার পরে লরিটি ডিভাইডারে উঠে যায়। এবং ওই পিকআপ ভ্যান টির উপর কাত হয়ে পড়ে। পিকভ্যানের চালক সহ আরো দুইজন মোট পিকাপ ভ্যানের তিনজন গুরুতর ভাবে জখম হয়েছে।ঘটনা স্থলে কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ পৌঁছে এম্বুলেন্সে করে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। যদিও ঘটনার পর থেকেই লরির চালক পলাতক বলে জানা গেছে।ঘটনাস্থলে কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *