আসানসোলে পুলিশ লেখা চারচাকা গাড়ি সহ দুই যুবক আটক

কৌশিক মুখার্জী: আসানসোল:-

পশ্চিম বর্ধমানের আসানসোল বিএনআর সংলগ্ন এলাকায় কফি হাউসের গেটের সামনে পুলিশ লেখা একটি চারচাকা গাড়ি দার করানো ছিল। আসানসোল সাউথ থানার পুলিশ গাড়িটি ও গাড়ির মধ্যে থাকা দুইজন কে জিজ্ঞাসাবাদ করার জন্য আসানসোল সাউথ ফাঁড়ি নিয়ে যায়। আটক করা দুইজন হলো কপিল শর্মা এবং স্বপনিল শর্মা। তবে গাড়ির মধ্যে পুলিশ লেখা কেনো আছে তার সদুত্তর ওই দুই যুবকই দিতে পারেননি। গাড়ির “পুলিশ” লেখার প্রয়োজনীয় কাগজপত্রও দেখাতে পারেননি।পুলিশ তদন্তের জন্য দুই যুবক সহ গাড়িটি বাজেয়াপ্ত করে আসানসোল সাউথ থানায় নিয়ে যায়।পুলিশ সূত্রের তথ্য অনুযায়ী জানা যায় গাড়ির চালক ওই গাড়িটি বছর তিন ধরে চালাচ্ছেন।কিন্তু গাড়ির বীমা, ফিটনেস আর দূষনের কোনো নথি নেই।

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )