কবিতা ✍ Final Exposer

পরশ্রী বিদ্বেষ!!

পরশ্রী বিদ্বেষ!!

রাজা চৌধুরী (হরিপুর, পশ্চিম বর্ধমান)

শুরু হলে শেষ আছে
তাই দিন যায়,
জীবন তরীও এসে
সায়াহ্নে দাড়ায়!

শুরু হয়ে শেষ হয়
জমে যাওয়া মেলা
জেনে রেখো এসবই
প্রকৃতির খেলা!

পেলে কেউ ক্ষমতা
কদিনের জন্য,
পৃথিবীর কাউকে সে
করে নাতো গণ্য!

হামবড়া ভাব যখন
যায় সীমা ছাড়িয়ে,
পরিণতি টের পায়
ক্ষমতাটা হারিয়ে!

যা কিছু হয় শুরু
হবে তা নিঃশেষ,
পরিত্যাগ কর তাই
পরশ্রী-বিদ্বেষ!

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার