কবিতা ✍ Final Exposer

কথা শেষ

কথা শেষ

ববি সরকার (কলকাতা)

সে জিজ্ঞাসা করলো কথা শেষ?
আমি চুপচাপ ভাবলাম। সত্যি তো আর কোনো কথা খুঁজে পাচ্ছি না। আমার সব কথা কী তাহলে ফুরিয়ে গেছে?

অন্তরের গভীরে খোঁজ নিয়ে দেখলাম এবং হতাশ হলাম আমি।

হ্যাঁ কথা শেষ। আসলেই কথা আর অনুভূতি একতরফা বেশিক্ষণ চালিয়ে যাওয়া যায় না।একটা সময়ে ধীরে ধীরে তা ফুরিয়ে আসে।

কথায় কথা বাড়ে,অভ্যাস তৈরি হয় ।মায়া বেড়ে যায়। ভীষণ রকম আঁকড়ে থাকতে ইচ্ছে করে।এর জন্য কেবল একপক্ষের প্রচেষ্টা দায়ী নয়।
আমি তোমার সাথে কতোটা জড়িয়ে থাকবো তা নির্ভর করে তোমার আচরণেও কতোখানি আন্তরিকতা আছে তার ওপরে।

"কেউ কেউ বলে, তুমি লিখে রেখো আমি পড়ে নেবো।"
কিন্তু তাতে কী অনুভূতির আদানপ্রদান সম্ভব? এটা কেবল প্রশ্ন উত্তর দেওয়ার ক্ষেত্রে সম্ভব।
টিচার কে প্রশ্ন লিখে দিলাম সে সমাধান পাঠিয়ে দিলো। এইটুকুই, এতে কখনো হৃদ্যতা থাকে না।

তাই কথা ফুরিয়ে আসে একসময়ে।

যারা কেবল নিতে চায় অথচ গ্রহণ করতে শেখেনি।যারা ভালোবাসা চায় অথচ দিতে জানে না।যারা ধরে রাখতে চায় কিন্তু জড়িয়ে থাকতে জানে না
তাদের দ্বারা আর যাই হোক সুষ্ঠ সম্পর্ক সম্ভব নয়।

তাই কথা সত্যিই শেষ হয়ে যায়।।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার