কবিতা ✍ Final Exposer

ফিরে আসা

ফিরে আসা

লোপামুদ্রা মুখার্জী (কলকাতা)

ভাবায় অনেক কথা তা সবই অব্যক্ততা
ফিরতে চাওয়ার পাখারা কাটায় হতাশা
যে গান গেয়েছিল বাঁশিরা তারা আজ বেসুরে
কাছে টানা পথ আজ অনেকটা চলেছে দূরে
তবুও গল্প লিখি রাত্রি যাপনের গল্প তোর চোখে
সেই একাত্মতা বড্ড একপেশে আর এক রোখে
চলে যাওয়া জোয়ার জল ফের ভাটায় কি আসে
সে বলে কি দেখো এসেছি যে খুব তোমার কাছে?
সেই আবেগ ছোঁয়া কাব্যের তুই তো মন পাখি
মন ভালোর কাব্য,গল্পরাই আমার বাকিটা ফাঁকি।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার