কবিতা ✍ Final Exposer

মৌন সকাল

মৌন সকাল

মহুয়া গাঙ্গুলী (কলকাতা)

একটা পরিকল্পনা
একটা ভবিষ্যত
একটা সম্পর্ক
একটা ভালোবাসা
একটা দায়িত্ববোধ
একটা আশা
একটা ভরসা
একটা তাগিদ
একটা মূল্যবোধ……
নিমেষের মধ্যে শেষ….!
একটা প্রাণ শত শত প্রাণকে কাঁপিয়ে পিছনে ফেলে দিল…
শুধুই কি জন্মের ঠিকাদার এরজন্য দায়ী!
নাকি অশিক্ষার অন্ধকারকে কাজে লাগিয়ে নিজেদেরকে আরো একটু গুছিয়ে নেওয়াটাই পরম ধর্ম…
বাকরুদ্ধ হয়ে বোবাশ্রু আজ কিছু প্রশ্ন রাখছে,অবশ্য এভাবেই সব প্রশ্নের উত্তর সেই একটাই,
মেনে নেওয়াটাই জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ,
যত বাঁচবে তত দেখবে……

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার