কবিতা ✍ Final Exposer

হৃদয়নন্দন বনে

হৃদয়নন্দন বনে

মৌসুমী মুখার্জী (খড়গপুর, পশ্চিম মেদিনীপুর)

ঝরিয়ে পাতা আমলকী বনে শীতের বিদায়
বন বীথিকার আঁচল জুড়ে বসন্ত মালা গাঁথায়।

আমের মুকুল পলাশ,ভাট,বসন্তের আহ্বান শিমুল শাখায়,
ঝরাপাতার বুকে উদাসী সুর ঘেটু ফুলের দোলায়।

ফাগুনলেগেছেমনে হৃদি কোণে স্মৃতির উঁকিঝুঁকি,
নব কিশলয় ইঙ্গিত দেয় প্রকৃতিতে নকশী কাঁথার কলকি।

মরসুমী মন পাগল হাওয়া বঞ্চিত প্রাণে ইপ্সিত প্রেম,
না জানা ব্যথা বসন্ত জানে খুঁজে চলে হৃদি সঙ্গীত হেম।

আনমনা আনমনে সরল পথ খুঁজে চলে হৃদয় নন্দনে
লুকোচুরির আবডালে যখন ফাগুনলেগেছেমনে।

ধূসর পান্ডুলিপি খসরা রচানো আহাম্মকি আবদার,
শিথিল তনু তবু মন টানটান আজনবি ভালোবাসার।

ফাগুনলেগেছেমনে হৃদয়নন্দন বনে অশান্ত মন,
নির্ভেজাল প্রেম আত্মসমর্পন করে চোখের তারায় যে জন।

কাঞ্চনফুল দোল দিয়ে যায় ঝরে পড়ে অঙ্গন ভোর
উপোসি বসে আছে অপেক্ষায় শুধু বয়ে যায় প্রহর।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার