কবিতা ✍ Final Exposer

দীপচাঁপা ফুল

দীপচাঁপা ফুল

অদিতি চক্রবর্তী (কলকাতা)

রঙ জমে বুঁদ হয়ে দীপচাঁপা ফুলে
মেঘ রাগে রোদ হাসে,নাচ ওঠে দুলে
স্নান সারে সাদা বক,ডিমডিম আলো
হে আকাশ,দয়া করো! মধুকোষ ঢালো।

ধীর পায়ে হেঁটে আসি তেলেভাজা খেয়ে
অসুখের দেয়ালেতে নাম লেখা মেয়ে
অনেক না পাওয়া জুড়ে দরিয়ার কুল
চোখের আড়ালে থাক পাথরের ফুল।

দীপচাঁপা ফুলে আঁকি বেঁচে থাকা ছবি
কাস্তে চাঁদের আলো দিয়ে গেছে রবি
অহেতুক ছুতোনাতা ছুঁইয়ে থাকার
দীপচাঁপা যাবতীয় অবয়ব 'তার'।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার