কবিতা ✍ Final Exposer

কবি

কবি

মিষ্টি মণ্ডল (কান্দি, মুর্শিদাবাদ)

কবিদের জীবন মসৃণ নয়,এবড়োখেবড়ো হয়।
কবিরা নিজেকে নিংড়ে দেয় কবিতার গায়ে।
নিজেকে কেটে ছিঁড়ে দুঃখ পোষে।
শব্দের অনটন হলে চড়া দামে দুঃখ কেনে।
দুঃখ নিয়ে পর্যালোচনা করা আর দুঃখকে ধারণ করে অনুভবে যাপন করা এক জিনিস নয়।
কবিরা নিজেকে ক্ষতবিক্ষত করে দুঃখের গভীরতা মাপে।
অন্তরের দুর্গম স্থান দিয়ে যন্ত্রণার বারীশ বইয়ে যায়।
অনুভূতি দিয়ে কবিতা বুনতে অন্তরিন্দ্রিয়কে
কতখানি শব্দখনন চালাতে হয় কবি জানে।
অবিন্যস্ত জীবনযাপনে অভ্যস্ত কবি সুখ খুঁজে নেয় কবিতায়।
আবার লিখতে চেয়েও সময়ে না লিখতে পারা জটপাকানো শব্দের যন্ত্রণা অসহনীয়।
কলম চলতে চায়,তবুও হাত সরেনা।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার