কবিতা ✍ Final Exposer

সুন্দরতা

সুন্দরতা

শোভনা মিশ্র (পুণে, মহারাষ্ট্র)

সুন্দরতা তুমি কার?
তন বলে আমার মন কহে আমার
সুন্দরতা বলে যে রাখে যতনে মোরে
আমি শুধুই থাকি তার ঘরে।
সুন্দরতা তোমার আস্থা কিসে?
তন বলে কেন লাজ দাও মিছে
ক্ষণস্থায়ী দুদিনের রূপের গরবে
অহংকার বেশ হয় গোপনে নীরবে।
সুন্দরতা তুমি ঋণী কার?
মোহেতে না যাই যেন ভুলি
তনের রূপের দ্যুতি ক্ষণিকের সাথী
সুন্দর মন নিশীথেও দেয় পূর্ণ জ‍্যোতি।
রূপের চাবি স্রষ্টা রেখেছেন নিজের হাতে
ভাগ বাটোয়ারা করেন প্রতিটি সৃষ্টিতে
সুন্দর চেহারা পেলে তো ভালোই
না পেলেও মন্দ কিছু নয়
মনের সুন্দরতা ছড়ায় আলো সর্বময়।
সেটা কিন্তু গড়তে নিজেই পারো
কিছু ঘষামাজা করে কিছু বাতিল করো।
সংযোজনও খুবই সহজ
ইচ্ছাটারে বদল করে
ভালোর পথে চলো।
সুন্দর মনের সুন্দরতায়
অঙ্গে বাড়ে রূপ লাবণ্য
তখন নজর কাড়ে তনের তারুণ‍্য।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার