কবিতা ✍ Final Exposer

পারবো না হতে নাইটিঙ্গেল

পারবো না হতে নাইটিঙ্গেল

রুমা মন্ডল (বর্ধমান)

পারবো না হতে নাইটিঙ্গেল
সাধ‍্যমতো করি চেষ্টা তাই,
চোখের কোণে ক্লান্তির ছাপ
আশার আলো দেখাতে চাই।

চলার পথ সহজ তো নয়
তবুও মোরা এগিয়ে যাই,
আর্তজনের পাশে থেকে মোরা
তবুও ক্ষণিক স্বস্তি পাই।

সেবার কাজের হিসেব দিতে
কাগুজে সেবায় লিপ্ত রাখি,
বাধ‍্য হয়ে অধিক সময়
কলম খাতায় মগ্ন থাকি।

সকল কাজে তদারকি করতে
আসল কাজ রয় বাকি,
সবার নজর খাতার দিকেই
খাতায় যেন থাকেনা ফাঁকি।

তবু মোদের আপ্রাণ চেষ্টা
অসুস্থরা দ্রুত সুস্থ হোক,
মোদের পরিশ্রম সার্থক তখনই
যখন সেবায় সারে রোগ।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার