কবিতা ✍ Final Exposer

শম্পা নেই আমার কাছে

শম্পা নেই আমার কাছে

শিবানী ঘোষ (কলকাতা)

ফুলদানি টা যত্নে রাখি
ঝেড়ে মুছে তাকে ঢাকি,
এযে আমার পরম ধন
জানো কি গো দিয়েছে কোন জন?

আমার বন্ধু শম্পা আমায়
বিয়ের রাতে একটা মোড়ক
যত্ন করে দিলো,
আর বললো আমায়
যত্নে রাখিস,
অনেক খুঁজে এনেছি আমি।

পরে যখন মোড়ক খুলি
ভালোলাগায় সব যে ভুলি,
আহা_কী অপরূপ দেখতে তারে
মুগ্ধ হয় দেখাই যারে।

যত্নে আছে,যত্নে ছিলো
যত্ন করেই রাখবো তারে,
এযে আমার অমূল্য ধন।

হঠাৎ একদিন শম্পার বাড়ি
মনের টানে গেলাম ছুটে
ওর শ্বশুর বাড়ির ঠিকানা নিতে।

দাদার কাছে শুনে অবাক
শম্পা নাকি পরপারে।
আমি কিছু জানলামই না!
সবাইকে ছেড়ে গেছে চলে
কর্কট রোগ নিয়েছে কেড়ে।

বাড়ি ফিরে মোড়ক খুলি
ফুলদানিটা বুকের মাঝে
চেপে ধরে মনকে শুধাই
এতো ছিলো যাবার তাড়া?

চৌত্রিশ বছর ফুলদানি আছে
শুধু শম্পা নেই আমার কাছে।।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার