কবিতা ✍ Final Exposer

সুখ-অসুখ

সুখ-অসুখ

মধুছন্দা গাঙ্গুলী

টিনের ছাউনি, এক চিলতে রোদ এসে পড়েছে বারান্দায়….
বারান্দার এক কোণে দুটো ইঁট পেতে কিছু শুকনো কাঠখড় পুড়িয়ে চলছে ভাত রান্নার তোড়জোড়।
টগবগ করে ফুটছে ভাত, ফুটন্ত ভাতের গন্ধে খিদের অসুখটা দ্বিগুণ বেড়ে যাচ্ছে…!
খিদের জ্বালাটা পেট থেকে ধীরে ধীরে মস্তিষ্ককে ব্যতিব্যস্ত করে তুলেছে..!
ক্ষুধা নিবৃত্তির সুখটা আঁকড়ে ধরেছে গরম ভাতের ম ম করে ছেয়ে যাওয়া গন্ধটাকে।
বাইরে কিসের কোলাহল!!! বারান্দা পেরিয়ে ছুটে যাই সেদিকে….,যতদূর চোখ যায় ----- পুড়ছে শহর,পুড়ছে চারিদিক…!
আগুন নেভানোর জল নেই,
দু - চোখ উপচে বেরিয়ে আসে জল!
এরকম শত-শত আশ্রুকণায় এই আগুন তো নেভার নয়!
খিদেটা যেন আবার চাগাড় দিয়ে উঠলো…. ছুটে আসি বারান্দায়,
দুটো ইঁটের মাঝে কাঠখড় পুড়ে ছাই…! হাঁড়ির তলানিতে দলাপাকানো পুড়ে যাওয়া কালো ভাত!
খিদের আগুন…দুর্নীতির আগুন সব মিলেমিশে একাকার…!!

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার