কবিতা ✍ Final Exposer

চুপকথা

চুপকথা

মল্লিকা মণ্ডল (কলকাতা)

বাঁধা নেই কোন শক্ত বাঁধনে তে
তবুও বড় চোরা স্রোতের টান
ছেঁড়ার, নাকি ফেরার ইস্তাহার?
নিজ মূল্যায়নেই নিবেদিত প্রাণ!

মাঝ গগনে পূর্ণশশী র হাসি
উলুবনে মুক্ত ছড়িয়ে পড়ে
বুভুক্ষু পেটে দেখার সাধ হলে
মোহিনী রূপও রুটির কাব্য গড়ে!

পিয়াল শাখে বৌ কথা কও ডাকে
মন কেমনের মাতাল সমীরণে
তার সাথে মিলছে কুহু তান
দোষ টা শুধু কোকিলের ই সনে!

গাছের নিচে অবোধ দুই প্রাণী
"আমি-তুমি" ব্যস্ত ভীষন ওরা,
"আমাদের" নিয়ে বেঁধে দেখলে ঘর
ঘরের সাথে দেশটাও হতো গড়া।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার