কবিতা ✍ Final Exposer

অপ্রিয়

অপ্রিয়

মিষ্টু চৌধুরী মজুমদার (কলকাতা)

মিথ্যের শহরের মাঝে সত্য অপ্রিয়
শুধু আমার আমিটাই ভীষণ প্ৰিয়।
যাদের সত্য কথার ধার যত স্পষ্ট
ততই যে সহিতে হবে হাজার কষ্ট।

মধুর চেয়েও মিষ্টি মিথ্যা বলা কথা
সত্য সদাই তিক্ত, হৃদয়ে লাগে ব্যাথা।
মিথ্যার পর মিথ্যা সাজিয়ে দেয় দোষ
সত্য শুধুই নীরবে পোষে মনে রোষ।

মিথ্যার জগতে সততাই মূল্যবান
সত্যের পাশে আছেন সদা ভগবান।
এই পৃথিবতে আছে যত প্রতারক
প্রতিনিয়ত ঘটে পাপের বিবর্ধক।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার