কবিতা ✍ Final Exposer

অশিক্ষিত

অশিক্ষিত

সমীরন দাস (কলকাতা)

তপ্ত রোদ সেঁকা রাজপথ
এসি ঘরে তুমি ছায়াপথ
স্বার্থে লাগলে স্ট্যাটাস খোলে
গাঁইতি আমার ক্ষুধায় জ্বলে

দুটাকা বাড়তি চোর অপবাদ
সোশ্যাল ঝড়ে বাদ অনুবাদ
কোটির লাভে কলম বেচা
এমন বিদ্যা নয়তো কাঁচা

শিখিনি বলে আমি মুখ্য
তাতে আমার নাইকো দুঃখ
গতর খানা খাটবে যতই
টাকার অসুখ কমবে ততই।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার