কবিতা ✍ Final Exposer

জীবন আনন্দ

জীবন আনন্দ

শুভা রায় (কলকাতা)

জীবন বড় অনিশ্চিত ---

একটা বিমান দুর্ঘটনা মুহূর্তে কেড়ে নিতে পারে অগুনতি প্রাণ !

দ্রুত গতিতে চলা একটা ট্রেন হঠাৎ তৈরি করতে পারে মৃত্যু মিছিল!

একটা ভূমিকম্প কিছুক্ষনের মধ্যে ধ্বংস করে দিতে পারে একটা গোটা শহর।

একটা আগ্রাসী সুনামি কয়েক মিনিটে সমুদ্রের অতলে তলিয়ে দিতে পারে সাজানো গোছানো অসংখ্য দ্বীপ।

একটা ভয়ংকর বন্যা নিশ্চিহ্ন করে দিতে পারে গ্রামের পর গ্রাম।

অনিশ্চয়তায় ভরা এই জীবন।
তবুও জীবন বড় সুন্দর, এ যে ঈশ্বরের অমূল্য দান।

কি পেলাম না, তার হিসাব কষতে কষতে নাইবা বিষাদের বিষে জর্জরিত করলাম মন।
সে যে সুখের মরণ!
যেটুকু পেয়েছি সেটাই অনেক পাওয়া,
তাই হোক সন্তুষ্টির কারণ।

রাগ, দুঃখ, না পাওয়া, অভিমান,হিংসা, বিদ্বেষ সব ভুলে সকলের চেষ্টা অব্যাহত থাক অনুক্ষণ--
ভালো রাখার, আনন্দে থাকার।

এসো সুখে দুঃখে সবাই সবার পাশে থাকি।
ভালোবাসার মায়াডোরে পরস্পরকে বেঁধে রাখি।

সকলের জীবনের প্রতি মুহূর্ত যাপিত হোক
নিশ্চিন্তে, খুশির আবেশে সুখের ঘোরে,,
দেবতার দরবারে নত শিরে সতত
এইটুকু চাওয়া করজোড়ে..!

         "জীবনটা আমি বলি উৎসব
          এক মুঠো জলসার কলরব"!!
F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার