কবিতা ✍ Final Exposer

অনুভূতি

অনুভূতি

সমীর পণ্ডিত (বাজিতপুর, বাঁকুড়া)

হারিয়ে গেছে অনুভূতি
বাতাসে আগের মত মিষ্টতা নেই।
আশা আকাঙ্খা এখন শুধুই আধুনিক …
চাই.. আরো চাই।
নিশ্বাস নিলে শুধুই স্বার্থের গন্ধ নাকে আসে ।
অহেতুক সম্পর্কগুলো বেঁচে আছে ,
আনাচে কানাচে নিস্পলক নীরবে ।
রাতের গভীরে কত স্বপ্ন বিক্রি হচ্ছে,
বন্দী যত চেতনা চার দেওয়ালে।
আর হাঁটবো না পৃথিবীর শুন্য বুকে ,
খুঁজে নেবো আমি আমার নতুন গ্রহ।
একটি গাছ লাগাবো নিজের হাতে,
ধূমকেতু ডালে বসে সখ্যতা করবে জানি।
মানিয়ে নেবো উপশিরায় …
আমার কিছুই নয় ভেবে।
জানি কল্পনাকে নেবে কেড়ে,
বিশ্বাসকে হাতিয়ার করে।
সব ভুলে আস্ফালন করে বলবো তবু…..,
এক মুঠো নিজের করে আকাশ পেলে ছড়িয়ে দিতাম খুশি,
যেখানে নতুন প্রজন্ম কবিতা লিখতো।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার