কবিতা ✍ Final Exposer

নিশ্চুপ

নিশ্চুপ

বিশ্বজিত মুখার্জ্জী (গণপুর, পূর্ব বর্ধমান)

অকাল মৃত্যুর বোধন ডেকে ইচ্ছেগুলো হচ্ছে খুন…
বেকার পেটে ক্ষুধার জ্বালা কাটা ঘায়ে ছিটে নুন।
ডাক্তার বৈদ্য ফেল করেছে চিকিৎসায় সারে না রোগ…
কেমন করে--করি বলো কার বিরুদ্ধে অভিযোগ?

বিরোধীতা নিজের সাথে দগধে মারি নিজেরে…
হঠাৎ করে ইচ্ছেগুলো ব্যথা জোগায় পিঞ্জরে।
কফিন কালো ব্যথার পিঞ্জর বেঁচে থাকার অভিনয়…
বেসুরো গান চতুর্দিকে ইচ্ছেরা সব লোপাট হয়।

ইচ্ছেগুলো অবাধ্য খুব হৃদয়পুরে তোলে ঝড় …
মৃত্যু এখন দোর গোড়াতে সময় ভীষণ স্বার্থপর।
জীবন মৃত্যুর সন্ধি-ক্ষণে সময় চেনা দরকার খুব?
কেউ জানে না জীবন তরী কোথায় দেবে কখন ডুব!

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার