কবিতা ✍ Final Exposer

বাঁচার জন্য

বাঁচার জন্য

বানী পাল (পাঞ্জাব)

আমি বললাম
তুমি খোঁজ রাখোনি,
তুমি বললে, তুমি
সময়টা অভিমানেই কেটে গেল।

নাহ্, ইগো ছিলো না
আসলে আমরা সকলেই
সময়ের হাতের পুতুল
জীবন ও জীবিকার সংগ্রামে সৈনিক।

সংসারের শূন্যস্থান
পূরণ করার দায়িত্ব আমাদের,
তবে জীবনের ফাঁকা ঘর
কাটাকুটি দিয়েই ভরিয়ে দিতে হয়।

কর্তব্যের দীর্ঘ পথ পেরিয়ে
খুঁজতে থাকি একটুকরো অবসর,
বাঁচার জন্য লড়ে চলেছি
তবু কোথাও যেন বাঁচতেই ভুলে যাই ।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার