কবিতা ✍ Final Exposer

ঠোঁটকাটা

ঠোঁটকাটা

তুহিনা চক্রবর্তী (কোলাঘাট, পূর্ব মেদিনীপুর)

সত্য কথা বলতে লাগে ভয়
এই দুনিয়ার সবাই নিজের মুখোশ পরে রয়।

সব বেচারা হিসেব নিকেষ করেই পথ চলে
নিজের বেলায় সবটা ঠিক শুধু পরেরটা ভুল বলে।

চারিদিকে দেখছি ভাই
মুখ মুখোশের খেলা
ষোলকলা পূর্ণ করেই শেষ হবে খেলা।

আমরা যারা বিবেক বান শিরদাঁড়াটা শক্ত
ছলাকলা বুঝিনাতো নিজের কাজেই মত্ত।

মিষ্টি কথার যাদু দিয়ে
যারা সব করেছে জয়
শুধু নিয়ম করে রোজ সকালে
মিষ্টি মধু খায়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার