কবিতা ✍ Final Exposer

'তাহাদের কি আসে যায়'

'তাহাদের কি আসে যায়'

চন্দন মিশ্র (বার্ণপুর, পশ্চিম বর্ধমান)

বাঁশের সেতু ভাঙলে পরে
তাহাদের কি আসে যায়!
দামোদরে বাণ এলে পর
তাহাদের কি আসে যায়!
বাণের জলে মানুষ ম'লে
তাহাদের কি আসে যায়!
দিনমজুরের পেট না চলে
তাহাদের কি আসে যায়!
কৃষকের ফসল গেলে
তাহাদের কি আসে যায়!
শ্রমিক তার কাজ না পেলে
তাহাদের কি আসে যায়!
রোগীদের মৃত্যু হলে
তাহাদের কি আসে যায়!
গরীবের জীবন গেলে
তাহাদের কি আসে যায়!
ওপারে থাক না আধাঁর
তাহাদের কি আসে যায়!
তাতে কার কি আসে যায়!

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার