কবিতা ✍ Final Exposer

তুমি কি সেই আগের মতই!

তুমি কি সেই আগের মতই!

কাকলি ভট্টাচার্য্য (কলকাতা)

অগোছালো মন চাইতো আগে হতে তোমার বুকে বৃষ্টিফোঁটা,তুমি কি সেই আগের মতই বেপরোয়া খরস্রোতা?

তুমি কি সেই আগের মতই চিঠি লেখো রোজ গোপনে!
গন্ধে ভেজাও আতর দিয়ে,আমার প্রিয় নীলচে খামে?

তুমি কি সেই আগের মতোই ঝড়ের রাতে কাব্য করো?
জানলা খুলে জোনাক পোকাএক নিমেষে মুঠোয় ভরো?

তুমি কি সেই আগের মতোই তরতরিয়ে পাহাড় চড়' ?
সাগর স্নানে সাঁতার কেটে রামধনু কে স্পর্শ করো?

তুমি কি সেই আগের মতোই মৃতের শয্যা একাই সাজাও?
চওড়া বুকের গোপন কোনে কান্নাটাকে ভৃত্য বানাও?

তুমি কি সেই আগের মতোই পরের জন্য স্পর্শ কাতর?
পুড়ুক জ্বরে হৃদয় যতই ,ভাবো আত্মত্যাগেই প্রেমের কদর?

আমি নই আগের মত, একটু এখন স্বার্থ খুঁজি;
অনিদ্রার রাতের থেকে দুপুরের ভাত ঘুমটাই ভালবাসি।

বৃষ্টি ভিজে নরম হতে চাইনা আমি সকাল সাঁঝে,
আগের মত মন পোড়ে না পোড়ে শরীর ভয়ের আঁচে।।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার