কবিতা ✍ Final Exposer

ভার্চুয়াল জগত

ভার্চুয়াল জগত

অদিতি চক্রবর্তী (কলকাতা)

চোখের আষাঢ় কেউ দেখেনা
ভার্চুয়ালি রোজ হাসি
মিহিন সুরের গুঞ্জরনে
লাভ চিহ্নে ভালোবাসি।

নাছোড়বান্দা বন্ধু কিছু
অকারণেই দেয় সাড়া
অভিমানে আছেন যে-জন
তাকেই পাঠাই আশকারা।

পকেট নিয়ে হাঁটেন যারা
বেপরোয়া পথঘাটে
তাদের জন্য খিল এঁটেছি
আমার একার রাজপাটে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার