কবিতা ✍ Final Exposer

পুরুষসিংহদের দিন শেষ…

পুরুষসিংহদের দিন শেষ…

মৈত্রেয়ী ভট্টাচার্য্য (কলকাতা)

আচ্ছা,
তোমার দুর্গা দশ হাত… আমার দুর্গা পান্তা ভাত মার্কা পোস্টগুলো ঠিক কবে থেকে আসতে শুরু করবে কেউ জানেন????
তবে ঝিঙ্কু মামনিদের সৌজন্যে কাশবনে কিন্তু দোলা লেগেছে…
সেই জন্যই তো বলছি…
যেসব পুরুষ রা পুরুষ শাসিত সমাজ বলে নিজেদেরকে কেউকেটা মনে করেন… তাদের দিন শেষ…
আপনারা মহিলা দের থেকে শত যোজন পিছিয়ে আছেন…
কেন বলছি… আরে বাবা কারণ না থাকলে কি বলি…
আজকাল পুজোর বাজারে গণু বাবা আর গোপু সোনার টিআরপি সবথেকে বেশী…
সেই বাজারেও কটা পুরুষ নাকে শুঁড় লাগিয়ে গণেশ আর মাথায় ময়ূরের পেখম গুঁজে গোপাল সেজে ফোটো শুট করেছেন….
ঘুড়ি - হাতুড়ি হাতে কটা পুরুষ বিশ্বকর্মা সাজেন….
বা নিদেনপক্ষে বাঁশি হাতে কৃষ্ণ ….
মানছি ময়ূর আনলে মেনকা গান্ধীর দল ঝাঁপিয়ে পড়বে… তবু উইদাউট ময়ূর এও একটা কার্তিক মার্কা ছেলে দেখা যায় কি বাজারে…
অথচ মহিলাদের দেখুন….
আনারসী দুর্গা… বৈদ্যুতিক দুর্গা… কাকিমা দুর্গা… নারকেলী দুর্গা… এমনকি মুখে সিদ্ধ ডিম ঠুসে জলে ডোবা দুর্গার ও ফোটোশুট কমপ্লিট….
এরপর নিন্দুকেরা বলবেন কালী… ধুমাবতী এগুলোর ফটোশুট কই….
এই প্রসঙ্গে বলে রাখি… রেগে গেলে আমরা এমনিতেই … তাই আর ফটোশুটের প্রয়োজন হয় না ….
যাকগে যাকগে… এই সব রকমারি দুর্গাদের ত্রিনয়নে না দেখে একটু ক্ষমার চোখে দেখে তাড়াতাড়ি এসো মা
দুগ্গা দুগ্গা …….
আর পুরুষ দের বলছি…
সাজতে হয় নাহলে পিছিয়ে পড়তে হয় …

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার