কবিতা ✍ Final Exposer

রক্ত-গোলাপ

রক্ত-গোলাপ

কালো ভ্রমর (কলকাতা)

শিকড় কতটা গভীরে থাকলে
উপরে ফেলা গাছ আবার জন্ম নেয়?

তীরের ফলার মুখে পাখির মত
এক অসহ্য মৃত্যু যন্ত্রণা নিয়ে
বেঁচে আছে যে পুরুষ
তাকে রক্তের রঙ চেনানো বৃথা।

যা কিছু মুছে ফেলা ঠোঁটস্থ নয়
অস্তিত্ব প্রমাণে হয়ে ওঠে জাতিস্মর,
জন্মান্তরের চিহ্ন নিয়ে সাক্ষী হয়ে ওঠে
সিঁথির বলিরেখা।

অথচ এসব অস্বীকার করে
যে মেয়েটা হেঁটে যায় ঝরা পাতায়
সেও জানে বৃন্ত থেকে নিজেকে
ছিঁড়ে ফেলা সহজ নয়,
যা কিছু প্রমানোত্তর সত্য
ক্ষতের বাগানে ফুটে থাকে রক্ত-গোলাপের মত,
কাঁটার চেয়েও অসহ্য সেই বিপন্ন নিরাময়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার