কবিতা ✍ Final Exposer

পুজো হোক সবার

পুজো হোক সবার

অন্তরা চ্যাটার্জ্জী (কলকাতা)

এমন একটা পুজো আসুক
সবার গায়ে নতুন জামা উঠুক,
এমন একটা পুজো আসুক
সবার হাঁড়িতে ভাত ফুটুক,

এমন একটা পুজো আসুক
বন্যা-জলে কেউ না ভাসুক,
এমন একটা পুজো আসুক
সবার মধ্যে বিবেক জাগুক।

এমন একটা পুজো আসুক
সবার পাশে সবাই থাকুক
এমন একটা পুজো আসুক
সবার মুখে হাসি ফুটুক।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার